Opening the chapter…
Gloryian · © Guini Productions LLC
ঈশ্বর আমরা আমাদের কানে শুনেছি, আমাদের পিতৃপুরুষেরা আমাদের বলেছিল যে তুমি তাদের পুরোনো দিন গুলোতে কি করেছ।
তুমি তোমার হাত দিয়ে জাতিদেরকে বের করেছ, কিন্তু তুমি আমাদের লোকেদের রোপণ করেছিলে, তুমি লোকদের কষ্ট দিলে, কিন্তু তুমি আমাদের লোকেদের এই দেশের বিস্তার।
কারণ তারা নিজেদের তরোয়াল দ্বারা দেশ অধিকার করে নি, তাদের নিজের বাহু তাদের রক্ষা করে নি, কিন্তু তোমার ডান হাত, তোমার বাহু এবং তোমার মুখের আলো, কারণ তুমি তাদের প্রতি উপযোগী ছিলেন।
ঈশ্বর, তুমিই আমার রাজা এবং ঈশ্বর; যাকোবের জন্য পরিত্রান বিজয়ী করতে আদেশ দিন।
তোমার দ্বারা আমরা আমাদের শত্রুদের ঠেলে নিচে ফেলে দেব; যারা আমার বিরুদ্ধে উঠে, তাদের তোমার নামের মাধ্যমে আমরা তাদের অধীনে চালাই।
কারণ আমি নিজের ধনুকের উপর নির্ভর করব না, আমার তরোয়াল আমাকে রক্ষা করবে না।
কিন্তু তুমিই আমাদের শত্রুদের থেকে আমাদের রক্ষা করেছ এবং যারা আমাদের ঘৃণা তাদের লজ্জায় ফেলে দাও।
আমরা সমস্ত দিন ধরে ঈশ্বরেতে গর্ব করলাম এবং চিরকাল জন্য তোমার নামের ধন্যবাদ করব। সেলা
কিন্তু এখন তুমি আমাকে ত্যাগ করেছ এবং আমাদের অপমানের মধ্যে নিয়ে এসেছ এবং আমাদের সৈন্যবাহিনীর সঙ্গে যাত্রা কর না।
তুমি বিপক্ষদের থেকে আমাদেরকে ফিরিয়েছ এবং আমাদের যারা ঘৃণা করে তারা নিজেদের জন্য লুটপাট করে।
তুমি আমাদের খাবার জন্য ভেড়ার মত করে তৈরী করেছ এবং জাতিদের মধ্যে আমাদের ছিন্নভিন্ন করেছ।
তুমি আপন লোকেদের বিনামূল্যে বিক্রি করেছ, তাদের মূল্যর দ্বারা ধন বৃদ্ধি কর নাই।
তুমি আমাদের প্রতিবেশীদের কাছে আমাদের তিরস্কার করেছ, আমাদের চারপাশে লোকদের উপহাস ও বিদ্রূপের পাত্র করেছ।
তুমি জাতিদের মধ্যে আমাদের অপমান করেছ, লোকেদের মধ্যে মাথাকে কম্পন করেছ।
সমস্ত দিন আমার অপমান আমার সামনে থাকে এবং আমার মুখের লজ্জা আমাকে ঢেকে দিয়েছে।
কারণ অপমান ও নিন্দাকারীর কন্ঠস্বর সহ্য করে, কারণ শত্রু ও প্রতিহিংসাকারীর উপস্থিতির জন্য।
এইসব আমাদের উপর এসেছে; কিন্তু আমরা তোমাকে ভুলে যাই নি, বা তোমার নিয়ম বিষয়ে বিশ্বাসঘাতকতা করিনি।
আমাদের হৃদয়ে ফিরে যায় নি; আমাদের পদক্ষেপ তোমার পথে থেকে চলে যাই নি।
তবুও তুমি আমাদেরকে শিয়ালের জায়গায় তীব্রভাবে আমাদের ছিঁড়ে ফেলেছ এবং মৃত্যুরছায়ার সঙ্গে আমাদেরকে আচ্ছন্ন করেছ।
আমরা যদি নিজের ঈশ্বরের নাম ভুলে যাই বা যদি অন্য দেবের প্রতি অঞ্জলি দিয়ে থাকি।
তবে ঈশ্বর কি এই বিষয় অনুসন্ধান করবেন না? কারণ তিনি হৃদয়ের গুপ্ত বিষয় সব জানেন।
প্রকৃত পক্ষে, তোমার জন্য আমরা সমস্ত দিন মারা যাচ্ছি; আমাদের বধের ভেড়া বলে মনে করা হয়।
জেগে উঠ, প্রভু কেন নিদ্রা যাও? উঠ, আমাদের স্হায়ীভাবে ত্যাগ করেন না।
তুমি কেন তোমার মুখ লুকাচ্ছ এবং আমাদের দুঃখ ও অত্যাচার কেন ভুলে যাচ্ছ।
কারণ আমার প্রাণ ধূলোতে অবনত হয়েছে, আমাদের শরীর ভূমিতে আটকে আছে।
আমাদের সাহায্যের জন্য উঠ এবং নিজের চুক্তির নিয়মে আমাদেরকে মুক্ত কর।
Indian Revised Version (IRV) Bengali. Copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Licensed under CC BY-SA 4.0 (https://creativecommons.org/licenses/by-sa/4.0/). Source: eBible.org (benirv). Changes: reformatted for display (USFM to verses); no wording changed. Audio and other adaptations are shared under CC BY-SA 4.0.
Sign in to hear David
Sign in